ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • আদালতের আদেশ অমান্য করে সরকারি খাল দখলের চেষ্টা 

    আদালতের আদেশ অমান্য করে সরকারি খাল দখলের চেষ্টা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের নির্দেশ অমান‍্য করে বরগুনার প্রভাবশালী ব‍্যবসায়ী মিলন বিশ্বাসের  নেতৃত্বে দখলে থাকা সরকারি খাল দখল মুক্ত করেছে  জেলা প্রশাসন।শুক্রবার সকালে মহাসড়ক সংলগ্ন ঐ  খালটি দখল মুক্ত করা হয় ।

    আদালত সূত্রে জানা যায়  বরগুনা জেলা প্রশাসনের মৌখিক নির্দেশ উপেক্ষা করে সরকারি খাল ও জনগনের চলাচলের পথ বন্ধ করে প্রভাবশালী মহলের দখলের বিরুদ্ধে  ২৯ আগষ্ট মামলা করে স্থানীয় জনগন।

    বরগুনার জ‍্যেষ্ঠ সহকারী জজ আদালতেল বিচারক মনতোষ বালা  মামলাটি আমলে নিয়ে প্রভাবশালী মহলের প্রতি দখলকৃত স্থানে  স্থিতি অবস্থা সহ কারন দর্শানোর আদেশ দিয়েছেন।

    মামলা ও আদালত সূত্রে জানাযায় বরগুনা শহরের মহাসড়ক তেলের পাম্প সংলগ্ন ইউনিয়ন বোর্ড কতৃক সংরক্ষিত একটি সরকারি খাল ও তার পাশ দিয়ে পথ দিয়ে বহু বছর যাবৎ স্থানীয় জনগন ব‍্যবহার করে আসছে। এসএ, আর এস , সিএস খতিয়ানে এবং নকশায় খাল ও জনগণের চলাচলের পথ হিসেবে লিপিবদ্ধ থাকলেও  সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ব‍্যবসায়ী মিলন বিশ্বাস সহ দখলদারগন খালটিকে বিএস খতিয়ানে তাদের নামে রেকর্ড দেখিয়ে রাতের আধারে দখল করতে থাকে। 

    স্থানীয় অর্ধশতাধীক লোক জুন মাসেএ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার ভুমি নাজিম উদ্দিন দখলদারদের কার্যক্রম বন্ধ রাখেন। কিন্ত কিছুদিন পরে আবারও দখল শুরু করলে জনগন আদালতের দারস্থ হন। মামলায় ৩৫ জন ব‍্যক্তি বাদী হয়েছেন। তারা জানান কয়েক হাজার মানুষের চলাচলের একমাএ পথটি দখল  করে বিক্রি করার কারনে মামলা করা হয়েছে।

    আদালতের নির্দেশ অমান্য করার বিষয়ে জানতে চাইলে দখলদার মিলন বিশ্বাস বলেন আমরা আদালতের নোটিশ পাইনি, ভুমি অফিসের নির্দেশে কাজ বন্ধ রেখেছি।

    জনগনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন জেলা জজ আদালতের জিপি মজিবুর রহমান বলেন আদালতের নিদর্শনা অমান্য করার বিষটি ভিডিও ফুটেজ সহ আদালতের নজরে আনা হবে।

    বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা সারমিন বলেন আমরা দখলের কাজ বন্ধ করে দিয়েছি। খালটিকে উদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ