ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদককারবারী গ্রেপ্তার

    ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদককারবারী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তিন জনকে ৪৭পিচ ইয়াব সহ আটক করে ভাণ্ডারিয়া থানা পুলিশ।  


    বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে আব্বাস (২৭), শাহিন খান (৩৫)কে ২২পিচ ইয়াবা ও আমির হোসেন সোহেল(৩০)কে ২৫ইয়াবা সহ আটক করা হয়।


    স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পৌর কাউন্সিলর হারুন আর রশিদের বাড়ির সামনের সড়ক থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় সোহেলকে ২৫পিচ ইয়াবা সহ আটক করা হয়। 

    আটককৃত সোহেল পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের জামির তলা গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিকদার দুলালের ছেলে। 

    রাত পৌনে আাটটার দিকে পৃথক অভিযানে ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের মন্নান বেপারির বাড়ির সামনে থেকে আব্বাস ও শাহিনকে ২২পিচ ইয়াবা সহ আটক করা হয়। 

    আটককৃত আব্বাস গৌরীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ আব্দুল জলিল হাওলাদারের ছেলে এবং একই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থীত ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মুন্নি ইসলামের স্বামী এবং শাহিন একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।


    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃ দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। শুক্রবার তাদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

    উল্লেখ্য; আব্বাস এর পূর্বেও একবার মাদক সহ গ্রেফতার হয়েছিল।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ