ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবকে তুলে নেওয়ার অভিযোগ

    ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবকে তুলে নেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

    বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।


    রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও। তিনি বরিশাল-৪ আসন থেকে একদাশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

    প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহর বরাত দিয়ে আকরামুল হাসান জানান, ‘ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে যায়। ’

    এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি যে কে বা কারা রাজিব আহসানকে নিয়ে গেছে। বিষয়টি জানার চেষ্টা করছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ