ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ পটুয়াখালীতে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক বরিশালে ভবনে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, আহত ২
  • নোয়াখালীতে আ’লীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ, আটক ১৮

    নোয়াখালীতে আ’লীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ, আটক ১৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি বাতিল এবং সম্ভাব্য আহবায়ক কমিটি ঘোষণার দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দু’গ্রুপের অনুসারীরা।

    এ নিয়ে দিনভর জেলার কবিরহাট উপজেলায় উত্তেজনা ও বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে।

    বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উপজেলার বাটইয়া ইউনিয়নে ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
    তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘোটনা না ঘটলেও এলাকা জুড়ে রয়েছে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য একরামূল করিম চৌধুরীর অনুসারীরা ২০১৯ সালের ২০ নভেম্বর ঘোষিত কমিটি পুর্ণাঙ্গ করে ঘোষণার দাবিতে বুধবার বিকাল ৫টার দিকে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের জামতলায় বিক্ষোভ করে। অপর দিকে একই সময় সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা একই ইউনিয়নের ওটারহাটে জেলা আওয়ামী লীগের নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করে। এসময় ওটারহাট এলাকায় একটি পাশ্ববর্তী সেনবাগ উপজেলার ১৮ যুবক মাইক্রোবাস যোগে আসলে তাদেরকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এসময় গাড়ীতে তিনটি লোহারপাত পাওয়া যায়। আটককৃত যুবকদের কবিরহাট থানায় নিয়ে জিঞ্জাসাবাদ চলছে। তবে প্রতিপক্ষের অনুসারীরা অভিযোগ করে গাড়িতে ককটেল ছিল।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী জেলা ছাত্রলীগের সহসভাপতি জসিম উদ্দিন শাহীন বলেন, একরামুল করিম চৌধুরীর অনুসারী বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালাতে বাহির এলাকা থেকে মাইক্রোবাস যোগে অস্ত্র-সস্ত্রসহ সন্ত্রাসীভাড়া করে নিয়ে আসলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোর্পদ করে।

    এ বিষয়ে জানতে বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

     

    গিয়াস উদ্দিন রনি/এমবি


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ