ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে এহসানের গ্রুপের বিরুদ্ধে গ্রাহককে মারধর করার অভিযোগ 

    পিরোজপুরে এহসানের গ্রুপের বিরুদ্ধে গ্রাহককে মারধর করার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক  গ্রাহকে মারধর করেছে পিরোজপুরের এহসান গ্রুপের মালিকপক্ষ ও তার লোকজন ।  এ ঘটনায় বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান সহ হামলাকারীদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। 

    গুরুতর আহত মাওলানা ইয়াইয়া হাওলাদার (২৭) বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহক হারুন-অর-রশিদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান ফোন করে অফিসে ডাকে গ্রাহক ইয়াইয়া হাওলাদারকে। পরে টাকা আনার জন্য অফিস কার্যালয়ে গেলে দারোয়ান হুমায়ূন কবির প্রথমে ইয়াইয়াকে কিল-ঘুসি দিয়ে জোড় করে অফিসের ভিতরে ধরে নিয়ে যায় । পরে অফিসের ভিতরে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান, রাগীবের ভাই আবুল বাশার খান,  শামীম খান তাকে মারধর করে তার সঞ্চয়পত্র নিয়ে যায়। পরে বিষয়টি ইয়াইয়া তার পরিবারের সদস্যদের ফোনে জানালে তাকে উদ্ধার এবং গুরুতর আহতবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে  পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

     সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা আরো জানান, এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠী সহ আশেরপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক গ্রাহকদের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা নিয়ে আত্মসাত করেছে। এ বিষয়ে প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও কোন সুরহা পাচ্ছে না সাধারণ ভুক্তভোগী গ্রাহকরা। এছাড়া কোন ভুক্তভোগী গ্রাহক যদি পাওনা টাকা আনার জন্য তাদের অফিসে যায় তাহলে তাদের নানা রকম হুমকি দিচ্ছে এহসানের কর্মকর্তারা। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান জানান, এহসান গ্রুপের ভিতরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখার পরে ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ