ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • আমতলীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

     আমতলীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার  পৌরশহরের ফেরীঘাট এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে । নিহত গৃহবধূ মরিয়ম বেগম (৩০) পৌরশহরের ফেরীঘাট এলাকার আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক (ভোকেশনাল) এনামুল হকের স্ত্রী । বুধবার সকালে থানার অফিসার ইনর্চাজ  মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন ।

     স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার  সন্ধ্যার পরে স্বামী শিক্ষক এনামুলের সাথে মরিয়মের সাথে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি সৃষ্টি হয় । এ বিষয় নিয়ে স্বামীর উপর অভিমান করে মরিয়ম নিজ রুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় । এসময়  এনামুলের  ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে স্ত্রী মরিয়মকে দ্রুত উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। রাতেই তার অবস্থার অবনতি হলে পটুয়াখালী থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে রাত ১০টার দিকে বাকেরগঞ্জে বসে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে । 

    নিহতের স্বামী শিক্ষক এনামুল হক মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে বলেন,  মঙ্গলবার সন্ধ্যার পরে পারিবারিক বিষয় নিয়ে আমাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয় ।  এক পর্যায়ে অভিমান স্ত্রী ঘরের একটি রুমের দরজা আটকিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে প্রতিবেশিদের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনর্চাজ  মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ