ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

     মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা' মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নেয় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (গ্রেড ১) মহাপরিচালক রাম চন্দ্র দাস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মো. বশিল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ পলাশ প্রমূখ। 

     জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি) এ প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি উপস্থিত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ও গণপূর্ত বিভাগের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ঐশী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারি আজিজুল হক সেলিম মাতুব্বর ২০১৯-২০ অর্থ বছরে ৯ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে এ দৃষ্টি নন্দন ভবনের কাজ সম্পন্ন করেন। স্থানীয় সমাজ সেবক ও উপজেলা আ’লীগ সহ সভাপতি ইউসুব মাহমুদ ফরাজি ও তার ভাই ইসমাইল হোসেন  ফরাজি এ বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটির জন্য লিখিত ভাবে ১ একর সম্পত্তি দান করেন।

     প্রশিক্ষণ কেন্দ্রটির প্রশিক্ষক মো. আব্দুর মন্নান জানান, ২০২০- ২১ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। তিনি আরও জানান, প্রশিক্ষণ গ্রহন কালীন তিন মাসে শিক্ষার্থীদের থাকা খাওয়া সম্পূণু ফ্রি। ট্রেনিং শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সনদ প্রদান ও নগদ টাকাও দেয়া হবে।  স্থানীয় সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নারীরা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে পারবে। এতে সমাজের দারিদ্রতা ও হতাশা কমে শুণ্যের কোঠায় এসে যাবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ