ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • মেয়ের সামনেই যুবলীগ নেতাকে পেটালেন আ’লীগ নেতা

    মেয়ের সামনেই যুবলীগ নেতাকে পেটালেন আ’লীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার হোমনায় মেয়ের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল সরকারকে (মেম্বার) মারধরের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের বিরুদ্ধে।

    মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ।

    মঙ্গলবার ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে অফিসের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল সরকার বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলে যাচ্ছিলেন। তার মেয়েদের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও তার ভাই ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। মেয়েদের সামনে আমাকে মারধর করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


    এ বিষয়ে হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল জানান, মাইনুল মেম্বার আমার ছোটভাইয়ের পরিষদের মেম্বার। তাকে মারধর করার প্রশ্নই আসে না। আমাকে সবাই চিনে, আমার হাতেগড়া দলের কর্মীকে শাসন করতে পারি কিন্তু মারধর করতে পারি না। শুনেছি আবুল কালামের সঙ্গে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়েছে।

    তিনি বলেন, সংসদ নির্বাচনের পর থেকে একটি চক্র আমার বিরুদ্ধে কাজ করছে। সামনে ইউপি নির্বাচন ও কমিটি গঠন নিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে তাকে ব্যবহার করার অপচেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

    এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ