ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তারেকের বিরুদ্ধে যড়যন্ত্র অব্যাহত: রিজভী

    তারেকের বিরুদ্ধে যড়যন্ত্র অব্যাহত: রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, এখনও কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তারেক রহমানের ইমেজ ম্লান করা যাবে না। বর্তমান সরকারের আন্দোলনের ফসল ১/১১ এর সরকার পারেনি। এ সরকারও পারেনি।

    তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনায় রিজভী আরও বলেন, তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা।  তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমানে পদে আসীন হয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে প্রেরণের পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি রাতদিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা।

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আলিমুজ্জামান আলীম, অ্যাডভোকেট আসাদুল করীম শাহিন, কৃযিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ