ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু ২ নভেম্বর

    বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু ২ নভেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বরিশাল বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ ২৮ নেতাকর্মীর বিচার কার্যক্রম আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।

    ওইদিন থেকেই শুরু হবে মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ।

    এর আগে গত ৫ সেপ্টেম্বর বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।

    আইনজীবী হুমায়ন কবীর মাসউদ জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল চলাকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ওই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

    এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মজিবর রহমান সরোয়ারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরোয়ারসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর প্রায় ৫ বছর পর আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হলো।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ