ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইরাকে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত

    ইরাকে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকের উত্তরাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিনজন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়। 

    নাম প্রকাশ না করার শর্তে ইরাকি পুলিশের ওই কর্মকর্তা বলেন, তল্লাশি চৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। দুই দফা ওই নিরাপত্তা চেকপোস্টে হামলা করা হয়। পুলিশের ওই কর্মকর্তা আইএসকে দায়ী করলেও সংগঠনটি এখনো পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। অন্য কোনো সংগঠনও হামলাটির দায় নেয়নি।

    আলজাজিরার প্রতিনিধি মাহমুদ আবদুল ওয়াহিদ জানান, প্রথম দফা হামলায় প্রায় দুই ঘণ্টা বন্দুকধারীদের সাথে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। তাদের সহায়তার জন্য অতিরিক্ত সাহায্য আসার পথে বোমা বিস্ফোরণসহ অতর্কিত হামলায় বাকিরা নিহত হন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া অপর একজন হামলার ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

    এদিকে আজ রবিবার উত্তর ইরাকের মসুলে এক সেনাচৌকিতে হামলায় তিন ইরাকি সৈন্য নিহত ও একজন আহত হয়েছেন। ২০১৪ সালে কথিত 'খেলাফত' প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইরাক-সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মসুলকে কেন্দ্র করে পুরো উত্তর ইরাকে দখল প্রতিষ্ঠা করে দলটি। ২০১৭ সালে ইরাকি সামরিক বাহিনী মসুল দখলের মাধ্যমে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। তবে দলটির গুপ্ত সদস্যরা এখনো ইরাকের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ে ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ