ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পরীকে জেলে পাঠানো নানার চিঠি

    পরীকে জেলে পাঠানো নানার চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাগার থেকে মুক্ত হয়ে ২৭ দিন পর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। কারামুক্ত হওয়ার পর তাকে বেশ খোঁজ মেজাজেই দেখা গেছে। কারাগারের সামনে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন তিনি। কারাগার থেকে অনেকটা রানীর মতোই বের হয়েছেন পরী। প্রায় এক মাস কারাভোগের পরও এতটা প্রাণবন্ত কীভাবে ছিলেন এই নায়িকা?

    আজ রোববার (৫ সেপ্টেম্বর) তার প্রাণবন্ত থাকা ও শক্তির উৎসের জানান দিয়েছেন পরীমণি। তাকে জেলে পাঠানো নানা শামসুল হকের লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নায়িকা লিখেছেন- 'একটা চিঠি, আমার সব শক্তির গল্প এখানেই...।'


    পরীর পোস্ট করা সেই চিঠিতে দেখা যাচ্ছে, সেখানে তাকে উদ্দেশ্য করে নানা শামসুল হক লিখেছেন- 'নানু, আমি ভালো আছি, কোনো চিন্তা করবা না। শিগগিরই তোমার সাথে দেখা হবে।' চিঠির নিচে সাক্ষরও করে দিয়েছিলেন নানা।

    জেল থেকে বেরিয়ে পরী জানিয়েছিলেন, 'কোনো অনুভূতি নেই। অনুভূতি হারিয়ে ফেলেছি। আমার যে রেগুলার লাইফ, সে লাইফ তো ছিল না। পুরোপুরি অন্য একটা জীবন। যে জীবনের কথা অন্য একদিন বলব। এই ২৭ দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে।'

    এদিকে সেদিন পরীর হাতের তালুতে মেহেদির রঙে একটি লেখা সকলের নজর কাড়ে। তাতে ইংরেজিতে লেখা ছিলো- ‘ডোন্ট লাভ মি বিচ’। পরীর হাতের সেই লেখা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, কাকে/কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন নায়িকা।

    সে প্রসঙ্গে গণমাধ্যমে পরী জানান, 'এটা আসলে সব 'বিচদের' জন্য, যারা উপরে উপরে আমাকে ভালোবাসা দেখায়। এরা এখন আবার আমার কাছে আসবে। আমার চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসা দেখাবে। তাদের উদ্দেশ্যেই এ বার্তা।'

    তিনি আরও জানান, 'এসব মানুষকে আমার খুব ভালোভাবেই চেনা হয়েছে। আসলে যারা আমাকে চেনেন, তারা কিছু বললে আমার খারাপ লাগে। যারা চেনেন না, তারা বললে কোনো খারাপ লাগে না। কারণ তারা তো আমাকে চেনেনই না। আমি কোথা থেকে এসেছি, কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছি, তার কিছুই তো জানেন না তারা। জানলে হয়ত আমাকে নিয়ে কটূ কথা বলতেন না। খারাপ লাগে, যারা জেনেও পেছনে কথা বলেন। আমি ভেঙে পড়ার মেয়ে না। ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াব। আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি কেমন। আমি এখন দ্রুত কাজে ফেরার অপেক্ষা করছি।'


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ