ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী শিশু! 

    ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী শিশু! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার রূহিতা গ্রামের ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানা গেছে। ওই গ্রামের শুটকি ব্যবসায়ী খলিল এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

    এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন। খলিল (৪৫) বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রূহিতা গ্রামের ছালাম ওরফে মিষ্টি ছালাম। ওই শিশুটির মা বলেন, গত কয়েকদিনে আমার মেয়েটির শরীরের পরিবর্তন দেখে তার কাছে এ অবস্থার কথা জানতে চাই। তখন এ অবস্থার কথা সব জানায় এবং মেয়ের কাছ থেকে জানতে পারি।

     তবে অন্তঃসত্ত্বার ঘটনায় খলিল দায়ী বলে আমার মেয়ে জানায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও সুশীলন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার লোকজনের পরামর্শে ডাক্তার দেখাই এ সময় জানতে পারি আমার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। শিশুটির মা আরও বলেন, সম্ভাব্য চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঘরের পাশে একটি ছাগল জোরে শব্দ করলে ঘর থেকে নামে ১৩ বছরের ওই মেয়েটি। এ সময় ওই মেয়েটিকে জোর করে মুখ বেঁধে ঘরের পাশে একটি পরিত্যক্ত (শুকনো) ডোবায় নিয়ে যায়। 

    এ সময় ওই বোবায় নিয়ে খলিল মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শুটকি ব্যবসায়ী খলিল ওই শিশুকে শাসিয়ে বলে এ কথা যদি কাউকে বলো তবে তোকে ও তোর মাকে খুন করে ফেলবো। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পাথরঘাটা উপজেলা ব্যবস্থাপক ইসমাইল হোসেন ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরা ইয়াসমিন খুশি বলেন, ঘটনা জানতে পেরে আমরা মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলি। এ সময় জানতে পারি মেয়েটির পরিবারের এক সদস্যকে নিয়ে আলট্রাসনো করিয়েছেন।

     ওইআলট্রাসনো রিপোর্ট অনুযায়ী জানা যায়, মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর ২০২১। অভিযোগ প্রসঙ্গে খলিলের মুঠোফোনে ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

     এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ভিকটিমের মা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ