ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বালিকা বিভাগীয় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

    বালিকা বিভাগীয় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় অনুর্ধ্ব (১৭) বালিকা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ চ্যাম্পিয়ন দলকে রবিবার বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বরগুনা জেলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন।

     প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। ১৬ জুন বরিশাল স্টেডিয়াম অনুষ্টিত চূড়ান্ত টুর্ণামেন্টে টাইব্রেকারে বরিশাল জেলা দলকে পরাজিত করে বরগুনা জেলা অনুর্ধ্ব (১৭) বালিকা দল চ্যাম্পিয়ন হয়। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়,  প্রশিক্ষক,খেলোয়াড়  সহ ২১ জনকে ক্রেষ্ট  ও ট্রারাউজার তুলে দেন জেলা প্রশাসক।

     সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মহিউদ্দিন মকবুল, রেফারি এ্যাসোসিয়েশন সভাপতি মজিবুর রহমান, জসিম উদ্দীন সাগর,বিকাশ সাহা,প্রশিক্ষক মীর বজলুর রহমান,চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ফৈরদৌসী,হীরা প্রমূখ। ভবিষ্যতয়ে বরগুনার বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে যাতে কৃতিত্ব অর্জন করতে পারে এর জন্য জেলা প্রশাসন ও ক্রীড়াসংস্থার পক্ষ থেকে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প করা হবে বলে জেলা প্রশাসক ব্যাক্ত করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ