ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসিকে নির্দেশ দিলেন এমপি

    মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসিকে নির্দেশ দিলেন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ও স্বাভাবিক রাখতে মঠবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দিলেন এমপি। রোববার ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের হল রুমে উপজেলার আমড়াগায়িা ও সাপলেজা ইউনিয়নের জনগনের সাথে মত বিনিময় সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মো. রুস্তম আলী ফরাজি এ নির্দেশ দেন। 

    তিনি  বলেন, সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজার কোন দলের হতে পারে না। এরা সমাজের ক্যান্সারের মতো। যেকোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে রাখতে হবে। 


    এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের প্রভাষক ফারুক হোসেন, এমপির ব্যক্তিগত সহকারি মো.হাসান মিয়া প্রমূখ। 

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল তার বক্তব্যে বলেন, আমার কাছে সন্ত্রাস, মাদক ব্যাবসায়ী, কিশোরগ্যাং, ইভটিজারসহ সকল অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সে যে দল বা গোষ্ঠির হোক তাকে আইনের আওতায় আনা হবে। তিনি সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, অপরাধ জনীত কোন ঘটনা ঘটলে বা দেখলে আপনার আমাকে ফোন দিবেন বা গোপনে জানাবেন। আপনার পরিচয় গোপন রেখে আমি দ্রুত ব্যবস্থা নিবো।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ