ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মঠবাড়িয়ায় সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগ 

    মঠবাড়িয়ায় সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক পরিষদের ব্যাংকের টাকা, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের ও বিদ্যালয়ের স্টলের ভাড়ার টাকা আত্মসাৎ এবং প্রধান শিক্ষকের অফিস কক্ষে কাঠ (তক্তা) দিয়ে বন্ধসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। 

    এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সহকারি প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর কাছে এ অভিযোগ করা হয় । অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে ৬ ফেব্রুয়ারী প্রধান শিক্ষক পদে ওই স্কুলে যোগদান করেন। মোস্তাফিজুর রহমান যোগদানের কয়েক মাসের মধ্যেই ষড়যন্ত্র করে তৎকালীন ম্যানেজিং কমিটির কাছে মনগড়া ও কাল্পনিক অভিযোগ দেন। ওই অভিযোগের সত্যতা না পাওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিষয়টি সমাধান করে দেয়। 

    পরবর্তীতে সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান ২০২০ সালে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টিসহ প্রধান শিক্ষক হবার বাসনা নিয়ে তাকে বিদ্যালয় থেকে অপসারণের জন্য বিভিন্নভাবে হয়রানী করেন।  এব্যাপারে সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ করে স্বীকার করে বলেন, টাকা রশিদের মাধ্যমে ব্যাংকে জমা হয়। টাকা আত্মসাৎ করা আমার একার পক্ষে করার সুযোগ নেই। এটা আমার বিরোধীতা মাত্র। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ