ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ পটুয়াখালীতে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক বরিশালে ভবনে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, আহত ২
  • তোফায়েল আহমেদের অবস্থা স্থিতিশীল

    তোফায়েল আহমেদের অবস্থা স্থিতিশীল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ভারতের নয়াদিল্লিতে হাসপাতালের চিকিৎসকরা।

    ঢাকায় গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গতকাল শুক্রবার দুপুরে তাকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নেয়া হয়।


    নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, ‘‘তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি’।

    তিনি আরো বলেন, "দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব"।

    তোফায়েল বাহমেদ গত ৩০ আগস্ট "হালকা স্ট্রোকে" আক্রান্ত হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ