ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সিলেট-৩ আসনে উপ-নির্বাচন

    নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন তিন প্রার্থী

    নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন তিন প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।  

    শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে নেতাকর্মীদের নিয়ে তিনি দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

    এ সময় হাবিবের সঙ্গে তার সহধর্মিনীও ভোট দেন।  

    ভোট দেওয়া শেষে বেরিয়ে নেতাকর্মীদের নিয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করেন তিনি। এ সময় তিনি নিজের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।  

    এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেবতিরমণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।  

    আর বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী নিজের কেন্দ্র দাউদপুরের গৌছ উদ্দিন সিনিয়র আলীম মাদরাসা কেন্দ্রে ভোট দেন বলে জানা গেছে।

    এবারই প্রথম সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের নির্বাচনে তিন উপজেলার সাড়ে ৩ লক্ষাধিক ভোটার ব্যালট বিহীন ইলেকট্রনিক্স ডিভাইসে ভোট দিচ্ছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট উৎসব শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।

    চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। সেই তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এ আসনের উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দু’দিন আগে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে ইলেকশন কমিশন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ