ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ পটুয়াখালীতে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ আটক এক বরিশালে ভবনে বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, আহত ২
  • গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার

    গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাওরে বেড়াতে যাওয়া নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
     
    শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
     
    এতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
     
    গত ২৫ আগস্ট এক নারী স্বামী ও তার বন্ধুর সঙ্গে স্থানীয় টিক্কাপুর হাওরে নৌকায় করে বেড়াতে যান। এ সময় সঙ্গে থাকা স্বামীসহ দু’জনকে বেঁধে ওই নারীকে দল বেধে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।
     
    মামলার আগের রাতেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্ট মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেফতার করে।
     
    মামলার বাকি পাঁচ আসামি হলেন- মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া (২০)।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ