ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ঘরে ডেকে পরকীয়া প্রেমিককে পুড়িয়ে মারলেন নারী

    ঘরে ডেকে পরকীয়া প্রেমিককে পুড়িয়ে মারলেন নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    যশোরের শার্শায় পরকীয়ার জেরে মনিরুজ্জামান নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিথি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার দুপুরে শার্শার কাজিরবেড় গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার মনিরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে। 

    আটক নারী ঝিনাইদহের পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি শার্শার কাজিরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন।

    ভাড়া বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ মানুষ পোড়ার গন্ধ পেয়ে বাড়ির নিচতলায় ছুটে যান। এ সময় তিনি মোটরসাইকেলের নিচে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে নিচতলার ভাড়াটিয়া বিথিকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চান। বিথি বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানালে সিরাজুল চাপ প্রয়োগ করতে থাকেন।

    একপর্যায়ে ওই নারী স্বীকার করেন, ওই যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। নানাভাবে সে তার সঙ্গে প্রতারণা করেছে। এতে প্রতিশোধ নিতে স্বামীর অনুপস্থিতিতে বাসায় ডেকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ঘরের বারান্দায় থাকা মোটরসাইকেলে চাপা দিয়ে আগুন লাগিয়ে হত্যা নিশ্চিত করেন।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিথিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    জানা গেছে, কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। সাইদুর রহমানের স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নিহত লোকটির প্রেমের সম্পর্ক ছিল।

    যশোরের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে বলা যায় পরকীয়া সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিস্তারিত তদন্ত শেষে প্রকাশ করা হবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ