ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিএনপিকে রাস্তায় নামার আহ্বান জাফরুল্লাহ’র

    বিএনপিকে রাস্তায় নামার আহ্বান জাফরুল্লাহ’র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা শুধু প্রেস ক্লাবে থাইকেন না। পথে আসেন। পথে এলে আমরাও আপনাদের সঙ্গে থাকব। আপনাদের সঙ্গে নিয়েই দেশে গণতন্ত্র আনব। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়।

    আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও জেনারেল এমএজি ওসমানী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    ডা. জাফরুল্লাহ  বলেন, জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পইড়েন।

    তিনি বলেন, ‌‌বিচারপতিদের অভিনন্দন জানাই, তারা পরীমনিকে আগে মুক্তি দিয়েছেন। সুন্দরী মহিলা বলে নয়, বিভিন্ন কারণে মুক্তি দিয়েছেন। কয়েকজন ছাত্র এখনও মুক্তি পায়নি। আমি-সাকী তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তখন তিনি বলেন, আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না। এখন পরীমনি কিভাবে মুক্তি পেল? সুন্দরী মহিলা বলে? ছাত্রগুলো ও খালেদা জিয়াকে জামিন দিন। খালেদা জিয়া কয় টাকা চুরি করেছেন?


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ