ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠান 

     ভান্ডারিয়ায় আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা এবং নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলীর কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠীর বিদ্যুৎ বিক্রয় ও বিপনন কোম্পানী’র  নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম। 

    নবাগত ভান্ডারিয়া উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আ. সালাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর জনিত কারনে বিদায়ী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, কাঠালিয়া বিদ্যুৎ বিক্রয় বিপনন’র আবাসিক প্রকৌশলী দিপক কুমার মিস্ত্রি, ঝালকাঠীর আবাসিক প্রকৌশলী মো. লুৎফর রহমান, নলছিটির আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ সর্নামত, ভান্ডারিয়া উপ-সহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন, মো.জাকির হোসেন এসবিএ, মো.শাখাওয়াত হোসেন এসবিএ ও মো. বাইজিদ লাইনম্যান । 

    এসময় প্রধান অতিথি বলেন, আপনারা সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেই আমাদের বেতন পাব আর তা দিয়ে সংসার চালাতে পারব। তাই সবাই সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য সকলকে অনুরোধ জানান। 

    পরে বিদায়ী প্রকৌশলীকে পৃথক ভাবে ভান্ডারিয়া উপজেলা বিদ্যুৎ বিভাগ ও ঝালকাঠী বিদ্যুৎ বিভাগ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত প্রকৌশলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেণ প্রধান অতিথি।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ