ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গালি দেওয়ার কারন জানতে গিয়ে মঠবাড়িয়ায় কৃষক খুন

    গালি দেওয়ার কারন জানতে গিয়ে মঠবাড়িয়ায় কৃষক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বারেক গাজী (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘরে। 

    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

    ঘটনার ৩ দিন পর বুধবার রাতে ওই কৃষকের ভাই উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত. শের আলী গাজীর ছেলে আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে।

    জানা যায়, গত রোববার সকালে বারেক গাজী তার জমিতে ইরি ধানের বীজ (চারা) রোপণ করে। ওইদিন বিকেলে প্রতিবেশী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে অজ্ঞাত ব্যাক্তি বীজ চুরি করে নিলে বারেক গাজীকে সন্দেহ করে এবং তার বাড়িতে গিয়ে গালাগালি ও হুমকি দেয়। 

    বারেক গাজী সন্ধ্যার পর বাড়িতে এসে বিষয়টি ভালোভাবে জানার জন্য রাতে ইউনুস হাওলাদারের বাড়িতে যান। এসময় তাকে মারধার করা হলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়। 


    মঠবাড়িয়া থানার অফিসার ওসি নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    আবদুস সালাম আজাদী/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ