ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বরগুনার নলটোনা ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বরগুনার নলটোনা ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের সিদ্দিক মাঝি নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত‍্যার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজসহ ২৬ জনের বিরুদ্ধে হত‍্যা মামলা হয়েছে।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার মুখ‍্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম। মামলাটি আমলে নিয়ে ১৬ অক্টোবরে মধ‍্যে ময়নাতদন্তসহ সুরাতহাল প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন‍্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বরগুনার মুখ‍্য বিচারিক হাকিম মাহবুব আলম। 

    মামলায় প্রধান আসামী করা হয়েছে চেয়ারম্যানের চাচা শশুর নজরুল ইসলামকে। সিদ্দিক মাঝি নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের আতাহার মিয়ার পূত্র।

    মামলায় অভিযোগ করা হয়,  ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার চাচা শশুর নজরুল চৌধুরী এই ঘটনা ঘটিয়েছে। 

    বাদী বলেন, আমার পিতার সাথে চেয়ারম্যানের চাচা শশুরের আর্থিক বিরোধ ছিল। ৫ দিন পূর্বে তাকে ধরে নিয়ে ৪ ঘন্টা নির্যাতন করে ছেড়ে দেয়। ঘটনার দিন বারটায় আমার বাবা ফোন দিয়ে জানান ওরা আমাকে মেরে ফেলল আমাকে বাচা। আমরা ছুটে গিয়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ২ টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করি ৩ টার দিকে তিনি মারা যায়।

    চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, সিদ্দিক ফকিরের মেয়েরা  নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের শেখানো কথা বলছে। মূলত আমার চাচা শশুর টাকা পাবে তার কাছে। চাচা শশুর আমার কাছে এ বিষয়ে অভিযোগ দিলে সিদ্দিক ফকির সময় নিয়েছে। আমি এলাকায় ছিলাম না কি হয়েছে বলতে পারবো না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ