ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • এমপি স্বপনের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

    এমপি স্বপনের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় স্বপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ওবায়দুল কাদের।

    সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে মারা যান।

    হাসিবুর রহমান স্বপনের একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার ঢাকা পোস্টকে জানান, হাসিবুর রহমান পবিত্র কোরবানি ঈদের পরের দিন থেকে করোনা পজিটিভ ছিলেন এবং দেশে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে উন্নত চিকিৎসার জন্য তুরস্কের মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

    আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার মৃতদেহ বাংলাদেশে আসবে। এরপর সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মৃতদেহ নিয়ে আসা হবে তার নির্বাচনী এলাকা শাহজাদপুরে। সেখানে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে শাহজাদপুরের চুনিয়াখালিপাড়ায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

    এদিকে হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শাহজাদপুর ও সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ