ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় আগুনে ছাই পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান

    ভাণ্ডারিয়ায় আগুনে ছাই পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের সাদনার হাট হাদিস সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা। 

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মৃধার মুদি দোকান, কামাল মৃধার মুদি দোকান, ইদ্রিশ আলীর সাইকেল ও পার্সের দোকান, জাকির মৃধার খাবার হোটেল এবং তুহিন হাওলাদারের কম্পিউটার ও ইলেট্রনিক্স দোকান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একটি দোকান থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন নেভানোর পড়ে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। 

    ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয় জনতা আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ