ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পদ্মা সেতুতে ধাক্কা হালকা ভাবে নিলে চলবে না: সেতুমন্ত্রী

    পদ্মা সেতুতে ধাক্কা হালকা ভাবে নিলে চলবে না: সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুতে বারবার ধাক্কা দেওয়ার ঘটনা হালকা ভাবে নিলে চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার খবরে সরেজমিনে পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

    এসময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের পূণরায় তদন্ত করার নির্দেশ দিয়ে বলেন, এখানে কোন ধরণের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।


    বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরণের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।


    ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এনিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোন ষড়যন্ত্র আছে কি না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ