ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • ‘দুর্যোগ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই’

    ‘দুর্যোগ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগ মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। জানমাল রক্ষা করতে হলে জনগনকে সচেতন করতে হবে। জন সচেতনতার জন্য ইউনিয়ন পর্যায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশবলী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা পৌছে দিতে হবে। মঙ্গলবার সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় অর্থায়নে ১ দিনের কর্মশালার বক্তারা এ সব কথা বলেন।  

    পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুসাইন আল মুজহিদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পাভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা এমএ খালেক, সিপিপি চেয়ারম্যান অলিউল ইসলাম বাবুল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন নাহিদ ও প্রথম আলো সাংবাদিক আমিন সোহেল। 

    বক্তারা দুর্যোগকালিন সময় নানা সমস্যা তুলে ধরেন, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, প্রতি বছর তার ইউনিয়নে ৪ কিলোমিটার ভাঙ্গা বেরীবাঁধ দিয়ে লোকালয় পানি প্রবেশ করে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি সরকারের পক্ষ থেকে মন্ত্রনালয়ে কর্মকর্তারা বার বার পরিদর্শন করা হলেও এখন পর্যন্ত বাঁধগুলো মেরামত হচ্ছে না। পাথরঘাটা উপজেলা শিক্ষা অফিসার গোলাম হায়দার জানান, দুর্যোগ কালিন সময় যখন মানুষ আশ্রয় কন্দ্রে যায় তখন লোকজনে নানা রকম বিরম্বনার শিকার হয়। 

    পাথরঘাটা উপজেলায় ৭৫টি সাইক্লোন সেল্টার। সেই শেল্টার গুলোতে যাওয়ার জন্য কোন রাস্তা নেই, ঝরের কবলে পরে সাগরে যখন ট্রলার ডুবি হয় তখন জেলেদের সরকারী ভাবে কোন উদ্ধার করার মতো পাথরঘাটায় জলযান নেই। তিনি বলেন দুর্যোগ মোকাবেলার জন্য উপকুলীয় জেলেদের জন্য একটি উদ্ধারকারি জলযান জরুরী হয়ে পরেছে বলে জানান।  পাথরঘাটায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশবলী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করেন পাথরঘাটা উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আরিফুর রহমান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ