ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাথরঘাটায় লঞ্চ থেকে চামড়া জব্দ

     পাথরঘাটায় লঞ্চ থেকে চামড়া জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশখালী নদীর তীরবর্তী তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি হরিনের চামড়া জব্দ করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। সোমবার সকাল সাড়ে এগারটায় এগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত চামড়া তিনটি তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। 

    কোষ্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার সাজু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সোমবার সকালে পাথরঘাটা টু তালতলীগামী এম ভি পাথরঘাটা যাত্রীবাহী লঞ্চের ভিতরে তল্লাশী করে কোষ্টগার্ড সদস্যরা। 

    তল্লাশীর এক পর্যায়ে বরগুনা জেলার তালতলী উপজেলাধীন বিশখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকায় লঞ্চটি পৌছলে লঞ্চের ভিতরেই পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে তিনটি হরিনের চামড়া পওয়া গেলে হরিণের চামড়া তিনটি জব্দ করে তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ