ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • পিরোজপুরে গৃহবধুর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

    পিরোজপুরে গৃহবধুর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার এক গৃহবধুর বিরুদ্ধে ভুয়া ওয়ারিশ সাজিয়ে সম্পত্তি দখল ও শ্বশুর বাড়ীর লোকদের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  

    লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার জানায়, তাদের ব্যবসায়ী ছেলে বিপ্লব সাহা গত বছরের অক্টোবর মাসের ১৯ তারিখে শ্বশুরবাড়ি খুলনায় বেড়াতে গেলে হঠাৎই তার রহস্যজনক ভাবে মৃত্যু হয়। মৃত্যুর পর তড়িঘড়ি করে সৎকারের কাজ সম্পূর্ণ হয়। ছেলের মৃত্যুর পর থেকেই পুত্রবধূ ইতি সাহা সম্পত্তি দখল, হয়রানীমূলক মিথ্যে মামলা ও হুমকি-ধামকিসহ নানাভাবে অত্যাচার করে আসছে বলে দাবি প্রয়াত বিপ্লব সাহার পরিবারের। 

    এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচারের দাবি করে একাধিকবার বৈঠক করলেও পুত্রবধূ ইতি সাহা কোন সিদ্ধান্তই মানতে রাজি হয়না। 

    এ সময় এক প্রশ্নের উত্তরে জেলা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, একাধিকবার তারা সমিতির মাধ্যমে ব্যাপারটি ফয়সালা করার চেষ্টা করেও ইতি সাহার অসহযোগিতার কারনে ব্যর্থ হয়েছেন। সে কোন শালিস ব্যবস্থা মানতে রাজী নয়। তিনি বলেন, ইতি সাহা স্বামীর দেনা পাওনা শোধের নামে স্বামীর ব্যাবসা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ কাউকে কিছু না দিয়ে এবং স্বামীর বিধবা মা শুভ্রা সাহার দেখভাল এবং তার  কোন ঔষধ পত্রের ব্যবস্থা না করে টাকা-পয়সা সরিয়ে ফেলে। এবং মিথ্যা সন্তানের কথা বলে কোর্টে মামলাও করে। তিনি বলেন, একাধিকবার ইতি সাহাকে সন্তানের অথবা গর্ভবতীর সার্টিফিকেট আনতে বললেও সে টালবাহনা করে কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। 

    এ সময় উপস্থিত স্থানীয় ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও ইতি সাহার প্রতিবেশী শহিদুল ইসলাম সিকদার বলেন, তার কোন সন্তান হয়নি এবং তাদের শারিরীক সমস্যার কারনে সন্তান হবার সম্ভাবনাও ছিল না। তিনি এ ব্যাপারে প্রত্যয়ন ও দিয়েছেন বলে জানান এবং স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ইতি সাহা কোন কিছুই মানতে রাজি নয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কাছে পুত্রবধূর অভিযোগ গুলো তুলে ধরে বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে প্রয়াত বিপ্লব সাহার বিধাব মা শুভ্রা সাহা, বিপ্লব সাহার বোন পলাশি সাহা, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, মাসুদ খান দোয়েল সহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। 

    এ ব্যাপারে মোবাইল ফোনে ইতি সাহা সকল কিছু অস্বীকার করে জানান, তার বাড়ি খুলনা জেলায়। ব্যবসার জন্য খুলনা যাতায়াতের কারনে ২০১২ সালে ভালোবেসে বিপ্লব সাহার সাথে তার বিয়ে হয়। অনেক ডাক্তার এমনকি ভারতে গিয়ে ডাক্তার দেখানোর পরেও তাদের কোন সন্তান হয় নাই। তিনি বলেন, তার মৃত স্বামী বিপ্লব সাহা প্রায় ১৫ লক্ষ টাকা দেনা রেখে গেছেন ব্যাংকসহ যার প্রায় সবগুলোরই জামিনদার তিনি। তাই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেনা শোধ করার চেষ্টা করেন তিনি। তিনি আরো জানান, গত ২২/০৭/২১ তারিখে তিনি দোকানে থাকাকালীন শ্বশুরবাড়ির লোকজন দোকানে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা-পয়সা ও দুইটি মোবাইল ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে রাজারহাটের বাসায় গিয়ে তালা ভেঙ্গে ঘরে থাকা দরকারী কাগজপত্রসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। এ কারনে তিনি মামলা করেছেন বলে জানান। তিনি জানান, মামলায় সন্তানের কোন কথা তিনি উল্লেখ্য করেন নাই। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ