ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীসহ আটক ৩

    ভান্ডারিয়ায় এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় জান্নাতুল ফেরদৌস মুনমুন (২৮) নামের এক কণ্যা শিশু সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে পৌর শহরের ছোট কানুয়া গ্রামে শিরিন মঞ্জিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

    নিহত জান্নাতুল ফেরদৌস মুনমুন ভান্ডারিয়া বাজারে ইলেট্রনিক্স ব্যবসায়ী সুমনের দ্বিতীয় স্ত্রী এবং কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুল্লাহ জাহাঙ্গীরের মেয়ে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী সুমন হাওলাদার, শ্বাশুরী শিরিন বেগম, ননদ নুপুর আক্তারকে আটক করেছে। শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার পলাতক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন ।

    স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গত ৫ বছর আগে সুমন হাওলাদারের সঙ্গে মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মুনমুনকে তার স্বামী ও তার স্বজনরা মারধর করত। তার সাড়ে তিন বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। সোমবার সকালে সুমনের এক প্রতিবেশী  মুনমুনের বোন স্নিগ্ধাকে জানান, তার বোনের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করার জন্য বলা হয়। পরে তারা এসে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘরের ভেন্টিলেটর এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় নিয়ে যায়। 

    মুনমুনের বোন  স্নিগ্ধার অভিযোগ করেন , তার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। একটি চেয়ারের ওপর দাড়িয়ে কেহ ভেন্টিলেটর হাত দিয়ে ধরা সম্ভব নয় ? 

    এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।  এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য একটি জিডি করা হয়েছে। মৃতের পরিবার থেকে মামলা করা হলে পরবর্তীতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে  জিজ্ঞাসাবাদের জন্য মৃত মুনমুনের স্বামী সুমন তার বোন ও মাকে আটক করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ