ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • 'ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে'

    'ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিয়ার লাশের ডিএনএ টেস্ট করার দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে।

    রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শাহজাহান খান বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ না।'

    ডিএনএ টেস্টের দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন,'যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয়। এখানে কবর দেয়া হয়। তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিলো তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিলো তখনই এই প্রশ্ন এসেছিলো।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ