ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইলিশ ধরতে গিয়ে পেলেন ১৬ কেজির বোয়াল

    ইলিশ ধরতে গিয়ে পেলেন ১৬ কেজির বোয়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীর মোহনায় জেলে পলাশ হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ।

    সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে মাছটি জালে ধরা পড়ে।

    পরে জেলে পলাশ হালদার মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের পাশে অবস্থিত মৎস্য আড়তে নিয়ে এলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২২০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেন।

    জেলে পলাশ হালদার বলেন, রাতে ট্রলার নিয়ে গোয়ালন্দের পদ্মায় ইলিশ মাছ ধরতে যাই। কিন্তু ইলিশ পাইনি। ভোরের দিকে কামারডাঙ্গী এলাকায় জাল ফেললে ভাগ্যগুণে এই বিশাল আকৃতির বোয়াল মাছটি পাই। মাছটি পেয়ে আমি অনেক খুশি।

    শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মার বড় বোয়ালের চাহিদা অনেক। তাই বেশি দাম হলেও মাছটি কিনে রাখি।

    তিনি আরও বলেন, মোবাইলে যোগাযোগ করে মাছটি ফরিদপুরের মধুখালির এক ব্যবসায়ীর কাছে ২৩০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করি।

    জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ভরা মৌসুম হলেও পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না। কিন্তু জেলেরা প্রায়ই ইলিশ ধরতে গিয়ে বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়াল, বাঘাইড় মাছ পাচ্ছে। এতে বোঝা যায় পদ্মায় এখনো বড় আকৃতির মাছ হারিয়ে যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ