ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়

    করোনা পরিস্থিতি : জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনার (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি ও মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করেছে   ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

    আজ রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।’ 

    আগামীকাল সোমবার (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী উদযাপন করা হবে। জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছর এ দিনটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ