ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বউ বাড়িতে না থাকায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ২ বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

    বউ বাড়িতে না থাকায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ২ বান্ধবীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম এক তরুণী আজ রবিবার দুপুরে থানায় অভিযোগ দেয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৮)। পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে দেলোয়ার এক রুমে ও অন্যরুমে দুই বান্ধবী সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটে রান্না করার ঘর একটি। প্রায় ৭ দিন আগে দেলোয়ারের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি একা বাসায় থাকতেন।

    এদিকে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে দুই বান্ধবী কাজ শেষে গার্মেন্টস থেকে ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই খিচুড়িতে আগেই দেলোয়ার নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন। পরে দেলোয়ার তাদের ২ জনকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
    ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ