ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

    ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছে । রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ২নম্বর নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী আফছানা আক্তার (২২) ঐ  ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর সরওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী । বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস। 

    নিহতের চাচা জামাল হাওলাদার সাংবাদিকদের জানান, ২০২০ সালে নয়ন কম্পিউটারের সত্বাধিকারী নয়নের সাথে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় আফছানার। তার সাথে বুনিবোনা না হওয়ায় ঐ বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পরে ভান্ডারিয়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদী প্রবাসী সজিবের সাথে ফোনে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিক ভাবে বিয়ের কথা বার্তা পাকা হয়। বিবাহ হওয়ার পূর্বে কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আত্মহত্যার পথ বেচেঁ নিয়েছে বলে জানা যায়। 

     শনিবার দিবাগত রাতে আফছানা প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে এবং রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে তার ছোট ভাই আফ্রিদী জানান।  এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ