ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন

    কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন।দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।পুরান ঢাকার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।


    তার মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলোকচিত্রী কামরুল হাসান।

    বুলবুল চৌধুরীর স্ত্রীর বরাত দিয়ে কামরুল হাসান বলেন, বুলবুল ভাই দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।  সন্ধ্যা সোয়া ৬টার দিকে উনার স্ত্রী আমাকে ফোন দিয়ে জানিয়েছেন বুলবুল ভাই কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন।

    বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী গণমাধ্যমকে জানান, ৬ মাস ধরে তার বাবার জ্বর ছিল এবং শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়। তখনই তার বাবার ক্যানসার ধরা পড়ে।

    রাফি চৌধুরী আরও জানান, তার বাবার ক্যানসার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় কিছু খেতে পারছিলেন না। কেমো দেওয়ার মতোও শারীরিক অবস্থা ছিল না। তাই চিকিৎসকের পরামর্শে বাসায় বাবার চিকিৎসা চলছিল। 

    ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন বুলবুল চৌধুরী। চলতি বছরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। 

    এর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই কথাসাহিত্যিক।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ