ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা: মির্জা ফখরুল

    শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা, তাদের নিয়ে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

    শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত ও রুচিহীন। রাজধানীর শেরেবাংলা নগর থেকে জিয়ার মাজার সরকার স্থানান্তর করবে না বলেও তিনি মনে করেন।


    মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন ও নেতাকর্মীদের রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সম্প্রতি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো আবার সচল করা হচ্ছে।

    এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার কবরে গিয়ে বিএনপি যে মারামারি করল, বিএনপি কি জানে না যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই, জিয়ার লাশ নেই? তারা তো ভালো ভাবেই জানে, তাহলে তারা এত নাটক করে কেন? সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি।

    প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান বলতে পারবে যে সে তার বাবাকে দেখেছে। গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তার একটা ছবি দেখেছে কেউ। দেখেনি। কাজই ওখানে কোনো লাশ ছিল না।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ