ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ক্ষেত নষ্ট করায়

    প্রতিবেশীর ছাগল জবাই করে খওয়া, অতঃপর পিটিয়ে হত্যা!

    প্রতিবেশীর ছাগল জবাই করে খওয়া, অতঃপর পিটিয়ে হত্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সবজিক্ষেত নষ্ট করায় প্রতিবেশীর ছাগল জবাই করে খেয়েছেন ক্ষেতের মালিক ও তাঁর বন্ধুরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই জমির মালিককে পিটিয়ে হত্যা করেছেন ছাগলের মালিক পক্ষের লোকজন। এ ব্যাপারে বৃহস্পতিবার (এপ্রিল) থানায় মামলা হয়েছে।

    নিহত সবজিক্ষেত মালিকের নাম আজিজুর রহমান খান (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের বাসিন্দা।

    নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মোস্তফার একটি ছাগল প্রতিবেশী আজিজুর রহমানের বাগানে ঢুকে কিছু সবজি খেয়ে ফেলে। বিষয়টি ছাগলের মালিককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ছাগলটি জবাই করে রাতে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলেন ক্ষেতমালিক। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আজিজুর বাড়ি থেকে বের হলে ছাগলের মালিক মোস্তফার সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে মোস্তফা ও তাঁর লোকজন ওই সবজি বাগানের মালিক আজিজুরকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করে। পরে তাঁকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় মোস্তফা ও তাঁর মা নুরুন্নাহারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছেন। এর আগে নিহত আজিজুরের বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন এবং মাদক আইনে পৃথক দুটি মামলা রয়েছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ