ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানে নিরাপদেই আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী

    আফগানিস্তানে নিরাপদেই আছেন বাংলাদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।

    আফগানিন্তানে আটকে পড়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।


    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ৬ সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

    আফগানিস্তানে ১৫ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ