ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা 

     বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক রেজাউল করিম সিকদার মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী। 

    জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আবু সাইদ মো. নাইম, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, জেলা কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ