ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের স্টাফের মৃত্যু

    এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের স্টাফের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের শিমুলিয়া ঘাটে এমভি অর্পণ লঞ্চের ধাক্কায় এমভি মায়ের দোয়া লঞ্চের লস্কর আবু তাহের জাহিদ (২৮) গুরুতর আহত হন। তাকে শিমুলিয়া জিআরএস হাসপাতালে নেওয়া হলে বৃস্পতিবার সন্ধ্যায় মারা যান।

    মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি মায়ের দোয়া নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পেছনে যাচ্ছিল।

    এ সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা অর্পণ নামের লঞ্চটি ঘাটে ভেড়ার সময় এমভি মায়ের দোয়া লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মায়ের দোয়া লঞ্চটির স্টাফ জাহিদ গুরুতর আহত হন। 

    তাকে শিমুলিয়া জিআরএস হাসপাতালে নেওয়া হলে বৃস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। আবু তাহের ওরফে জাহিদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ