ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • এ্যাড. আফজালুল করিম স্বপরিবারে করোনামুক্ত

    এ্যাড. আফজালুল করিম স্বপরিবারে করোনামুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপরিবারে করোনা মুক্ত হয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

    গত শুক্রবার তিনি সুস্থ হয়ে পরিবারের সদস্যদের নিয়ে শেবাচিম হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। এর আগে গত মার্চ মাসের শেষের দিকে পরিবারের পাঁচ সদস্য’র মধ্যে স্ত্রী-সন্তানসহ চারজন করোনা আক্রান্ত হয়েছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে আফজালুল করিম বলেন, ‘আমরা পরিবারের পাঁচজনের মধ্যে আমি নিজে, স্ত্রী অ্যাডভোকেট তাবাস্সুম আক্তার, ছেলে সিয়ামুল করিম অর্নব ও নিয়ামুল করিম অর্পনের করোনা পজেটিভ আসে।

    এজন্য গত নয় দিন আমরা চারজনই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। শুধুমাত্র শিশু সন্তান একাই বাসায় সুস্থ ছিলো। আল্লাহ্’র রহমতে আমরা আমাদের চারজনেরই করোনা নেগেটিভ এসেছে।

    তিনি বলেন, ‘আমরা চারজনই এখন সুস্থ আছি। তবে শারীরিক দূর্বলতাটা কাটছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ