ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • জিয়ার লাশের ছবি দেখতে চাইলেন কাদের

    জিয়ার লাশের ছবি দেখতে চাইলেন কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে আমি সে লাশের ছবি দেখতে চাই। পারলে বিএনপি জাতির সামনে জিয়ার লাশের ছবি পেশ করুক।

    শুক্রবার (২৭ আগস্ট) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    এ সময় ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আমি প্রতিদিন যেসব চ্যালেঞ্জ ছুড়ে দেই এসব বিষয়ে তিনি একটা প্রশ্নের উত্তরও দেন নানা।


    তিনি বলেন, ১৫ আগস্টের পরে বঙ্গবন্ধুর খুনিদের তারা নিরাপদে বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন, পুরস্কৃত করেছেন। এসবের উত্তর মির্জা ফখরুল দিতে পারবেন? মির্জা ফখরুল এসবের উত্তর দিতে পারবেন না। ১৫ আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। তাদের অস্থিরতা শুরু হয়। কারণ হত্যাকাণ্ডের পর মেজর ডালিম জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন রিপোর্ট করতে। জিয়া বলেছিলেন ওয়েল ডান, গ্রেট জব। কেন সেদিন জিয়া এসব করেছিলেন এসব প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারে নাই।

    বিএনপি এসবের জবাব দিতে গেলে অস্থিরতায় ভোগে  মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার একাধিক জন্মতারিখের বিষয়টি হাওয়া থেকে পাওয়া তথ্য নয়। তার জীবনী থেকে বলছি।

    অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ