ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শ্রীপুরে ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা গ্রেফতার

    শ্রীপুরে ৭২ ক্যান বিয়ারসহ যুবলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর (২৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

    বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


    মাসুদ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগার দিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

    মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বাংলানিউজকে বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না। একজন অপরাধী তার শাস্তি অবশ্যই পাবেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় মাসুদের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় মাসুদের ভাড়ায় তল্লাশি চালিয়ে ৭২ ক্যান বিয়ার পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

    শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) মাসুদকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ