ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • জাল টাকার ব্যবসা

    প্রতারণা করে বাসা ভাড়া, অতঃপর গ্রেপ্তার ২

    প্রতারণা করে বাসা ভাড়া, অতঃপর গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি চাকরিজীবী পরিচয়ে বাসা ভাড়া নেন মলয় মণ্ডল। বাসা ভাড়া নেওয়ার সময় বলেন, পরিবারসহ থাকবেন। তাই এক নারী ও দুই শিশুসহ বাসায় উঠেছিলেন। নিয়ম অনুযায়ী ভাড়াটিয়া তথ্য ফরমও পূরণ করেছিলেন। কিন্তু ওই নারী ও দুই শিশু ছিল সাজানো স্ত্রী ও সন্তান।

    বাসায় ওঠার একদিন পরে ওই নারী ও দুই শিশু চলে গেলে জাল টাকার কারখানা গড়ে তোলেন মলয়। চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে প্রতিদিনই তৈরি করতেন লাখ লাখ টাকার জাল নোট। পরে সেগুলো ছড়িয়ে দেওয়া হতো রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।

    গত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন রোডের ১১২/এ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে মলয়সহ চক্রের অন্যতম সদস্য জনি ডি কস্তাকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রংয়ের বোতল ৬টি, রংয়ের কৌটা ৫টি, টাকা তৈরির কাগজ ২ বান্ডিল, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ।

    তিনি বলেন, ‘বাসা ভাড়া নেওয়ার সময় যে নারীকে স্ত্রী পরিচয়ে নেওয়া হয়েছিল সে এই চক্রের সদস্য। চক্রটির এক এক সদস্য এক এক কাজ করতো। তবে কখনো তারা একসঙ্গে ওই বাসায় অবস্থান করতো না। একজন তার কাজ শেষ করে বেড়িয়ে আসার পর আরেকজন বাসায় প্রবেশ করে তার কাজ শেষ করে বেড়িয়ে আসতো। অতি সূক্ষ্মভাবে তারা কাজটি করায় কেউ কখনো সন্দেহ করেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ