ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ফখরুল সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন : তথ্যমন্ত্রী

    ফখরুল সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় এখন আবোলতাবোল বলছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতাসংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তাহলে তারা কোন চেতনা ধারণ করে, সেটিই এখন প্রশ্ন।

    আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিল। আজকে সেই দলের মহাসচিবের এ ধরনের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোলতাবোল বলা শুরু করেছেন।

    ‘শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দু-একজন ছাড়া বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমার সত্যিই মনে হচ্ছে, তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ