ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

    নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) নিজ ঘরেই তার মৃত্যু হয়। নিহত অরূপ মিস্ত্রী (১৮) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে ও নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। 

    নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় (সিলিং ফ্যান) সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় ও ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। ওই কালেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. লিটন শেখ জানান, ওই কলেজ ছাত্রের মা অঞ্জলী রানী’র চিৎকার ও বিদ্যুতায়িত হওয়ার খবর শুনে তাদের ঘরে যাই। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

     নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আশ্রাফুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ