ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি

    বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ভাসমান অবস্থায় ওই ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে পাশের ট্রলারের জেলেরা।

    মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বুধবার (২৫ আগস্ট) রাতে  বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ শিকারের সময় মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে পাথরঘাটার মজিবুর রহমানের মালিকানার এফবি আল্লার দান নামে ট্রলারের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পাশের ট্রলারের জেলেরা প্রায় দুই ঘণ্টায় ফেয়ারওয়ে বয়ার বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন। তবে ট্রলারের হদিস পায়নি জেলেরা। 

    এ সময় তিনি আরও বলেন, বুধবার (২৫ আগস্ট) সকালে পাথরঘাটার সেন্টু খানের মালিকানার এফবি হাজেরা ট্রলার ডুবে যাওয়া জেলেদের নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে। বুধবার ভোর রাত অথবা বৃহস্পতিবার সকালে ঘাটে পৌঁছাবে। হাজেরা ট্রলারের জেলেদের কাছে থাকা ওষুধ তাদের দেওয়া হয়েছে। 

    উদ্ধার হওয়া জেলেরা সবাই সুস্থ আছেন বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ