ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • 'সচিবালয়ের চারদিকে এত বিলবোর্ড-পোস্টার দেখে ভয় হয়'

    'সচিবালয়ের চারদিকে এত বিলবোর্ড-পোস্টার দেখে ভয় হয়'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা। আসলে তোয়াজ করার ফল এবং পরিণতি শুভ নয়। অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয়, প্রশংসা করে। আমি তাদের কাছে জানতে চাই, এটা কি তাদের মনের কথা?

    আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

    ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো, কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি। তাই অতি আপনজন সাজার কোনো প্রয়োজন নেই।

    তিনি বলেন, আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ অনেকে ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে।

    সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সাথে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ